পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর ছোঁড়া গুলিতে এক ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (ফেব্রুয়ারি) জম্মু-কাশ্মীরের রাজৌরিতে এমন ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যের নাম লক্ষ্ণণ। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন।

ভারতীয় সেনাদের এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দর কাছ থেকে জানা যায়, অন্যবারের মতোই এবারো কোনো প্ররোচনা ছাড়াই গুলি চালাতে শুরু করেন পাকিস্তান সেনাবাহিনী। তখনই তাদের ছোঁড়া গুলিতে মারাত্মক জখম হন লক্ষ্ণণ। প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

ওই সেনা সম্পর্কে তিনি বলেন, লক্ষ্ণণ ছিলেন একজন সাহসী, অনুপ্রাণিত ও কর্তব্যনিষ্ঠ সৈনিক। ত্যাগ ও নিষ্ঠার জন্য দেশ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর