ধ্রুব মিউজিক স্টেশনে মুক্তি পেলো চিত্রনায়ক নিরব হোসেন অভিনীত মিউজিক ভিডিও ‘হৃদয়ে তোমার ঠিকানা’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন পাপন (ভারত) ও বাংলাদেশী সুন্দরী গায়িকা তামান্না প্রমি। এটির সুর ও সংগীত আয়োজন করেছেন অদিত। এটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক । গিটারে ছিলেন শুভ্র । গানটির সংগীত পরিচালনা করেছেন রানা আকন্দ। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব হোসেন ও তামান্না প্রমি ।
চিত্রনায়ক নিরব বার্তা বাজারকে জানান, আমার বিশ্বাস কাজটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের জুটিটা খুব ভালো ছিল। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই আমার এই মিউজিক ভিডিওটি দেখবেন।
গায়িকা তামান্না প্রমি বার্তা বাজারকে জানান, নিরব ভাইয়ের মডেল হিসেবেও দর্শকদের ভালো লাগবে আমাকে। সব মিলিয়ে এটি নিয়ে আমি খুবই আশাবাদী। আর আপনাদের যদি একটু খানি আনন্দ দিতে পারি এই মিউজিক ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই এই মিউজিক ভিডিওটি লাইক কমেন্ট এবং সবাই বেশি বেশি শেয়ার করবেন।
বার্তাবাজার/এসজে