ময়মনসিংহে অটো চালক সিয়াম হত্যার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে ঘটনায় জড়িত দুইজনকে।আটককৃতরা হলেন, ফুলপুর উপজেলার বড় শুনই চক হরিরামপুর এলাকার খাইরুল ইসলাম (১৬), মিজানুর রহমান ওরফে মেজু (১৭) ও নগরীর রেলীর মোড় এলাকার গ্যারেজ মালিক রতন কুমার সাহা (৪৫)।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।
তিনি জানান, অটোভ্যান ছিনাইয়ের উদ্দেশ্যে ঘুরাফেরার কথা বলে ২’শ টাকায় সিয়ামের ভ্যান ভাড়া করে খাইরুল ও মেজু। সারাদিন তাকে নিয়ে তারাকান্দা এলাকায় ঘুরাফেরা করে। সন্ধ্যারপর কাটলী বাজার ব্রীজের নীচে নিয়ে হত্যা করে সিয়ামকে। মরদেহ ফেলে ভ্যান নিয়ে ময়মনসিংহ শহরে এসে পাটগুদাম রেলির মোড় এলাকায় অবস্থিত রতনের গ্যারেজে ৫ হাজার ৯’শ টাকায় বিক্রি করে ঘাতকরা। টাকা পেয়ে ঢাকায় চলে যায় তারা। ঘটনার ৪ দিনের মধ্যে ৩ জানুয়ারি জড়িত ঘাতক দুই জনকে ঢাকা কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, ফুলপুর মারাদেওরা গ্রামের মকবুল হোসেনের ছেলে সিয়াম (১৩) ভাইটকান্দী হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি অন্যের অটো ভাড়ায় চালায়। গত ২৯ জানুয়ারি দুপুর ১২ টার সময় কাকনি গ্রামের রিয়াজত এর অটো ভ্যান ভাড়া নিয়ে বের হয়। এরপর থেকে নিখোঁজ হয়।
পরদিন সকালে তারাকান্দা কাটলী বাজার ব্রীজের নীচে থেকে সিয়ামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিয়ামের বাবা মকবুল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামাদের আসামীকরে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় ন্যাস্ত হয়।
সাকিব/বার্তাবাজার/এসজে