চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মিরাজের রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন মিরাজ।

আট নম্বরে নেমে ১৬৮ বল খেলে ১৩ চারে ১০৩ রানের ইনিংস খেলেন মিরাজ। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিরাজ।

এর আগে ২০০৪ সালে গ্রস ইসলেটে খালেদ মাসুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আট নম্বরে নেমে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০১৩ সালে চট্টগ্রামের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন সোহাগ গাজী। এবার বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে সেঞ্চুরির দেখা পেলেন মিরাজ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর