কলকাতার আরেকটি নতুন সিনেমায় জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনেত্রী কলকাতার আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে যুক্ত হয়েছেন। সিনেমাটি তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প থেকে। সিনেমাটির নাম ‘চালচিত্র’। চলচ্চিত্রটি পরিচালোনা করবেন কেলকাতার নির্মাতা চিত্র ভানু বসু।

গত শনিবার কলকাতার একটি ৫ তারকা হোটেলে সিনেমাটির মহরত শুরু হয়। জানা গেছে, ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। গল্পটি এমন- এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালবাসে।

সে যাই পায়, তা-ই খেয়ে ফেলে। যখন একসময় সে কিছু পায় না, সে চুরি করে খায়। তারপর চুরি করার অপরাধে তাকে গ্রাম থেকে বিতাড়িত করে দেয়া হয়। এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে- তা নিয়েই ছবিটি তৈরি হবে। এতে গ্রাম্য মেয়ের ভূমিকায় থাকছেন জয়া আহসান। ছবিটি মুক্তি পাবে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর