শেরপুরে ১ কেজি গাঁজাসহ ২ জন আটক

বগুড়ার শেরপুরের ভবানীপুরে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মাহবুবুর রহমান(৪০) ও ইয়াছিন
শেখ(২৩) আটক করেছে।

জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামনগর গ্রামের মৃত জব্বার প্রামানিকের ছেলে মাহবুবুর রহমান ও সালকুড়ি গ্রামের আলম শেখের ছেলে ইয়াছিন শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে জামনগর গ্রামে র‌্যাব-১২ ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাহবুবুর রহমাবের বাড়ি থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এছাড়াও তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল জব্দ করা হয়। পরে শেরপুর থানায় সোপর্দ করেন।

এ ব্যাপারে শেরপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১৯(ক)ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাশেদুল হক/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর