আগামীকাল ৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে পাওয়া যাবে না ওপেনার জ্যাক ক্রলিকে।
কবজির চোটের কারণে প্রথম দুই টেস্টে দেখা যাবে না তাকে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে ক্রলির ইনজুরির বিষয়টি নিশ্চিত করে।
মঙ্গলবার ড্রেসিংরুম থেকে বেরিয়ে মাঠে যাওয়ার পথে পা পিছলে পড়ে যায় ক্রলি। এরপর স্ক্যান করা হলে দেখা যায় কবজিতে চোট পেয়েছেন তিনি। যার ফলে চেন্নাইয়ে প্রথম দুই টেস্টে দেখা হচ্ছে না তার।
সুস্থ হলে আহমেদাবাদে তৃতীয় ও চতুর্থ টেস্টে দেখা যাবে তাকে। ক্রলি না থাকায় ইংল্যান্ডের ইনিংস উদ্বোধন করবেন ররি জোসেফ বার্নস এবং ডম সিবলি।
বার্তাবাজার/এস.জি