‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে পাংশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার সুজানগরে ২০২০-২১ রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ-এর সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী এজাজুল করিম, মোঃ বদরুল আলম সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোঃ রকুনুরজামান উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মোঃ মফিজুর রহমান উপ-সহকারি কৃষি কর্মকর্তা, নজরুল ইসলাম উপ-সহকারি কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বিনাসরিষা-৪ উচ্চ ফলনশীল জাত, অন্যান জাতের থেকে এটার ফলন বেশি হয় ও অনেক লাভজনক।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/এসজে