তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবি বিএনপির বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে এ বিক্ষোভ করা হয়েছে। বি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশ নেন- ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, যুবদলের গোলাম মাওলা শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, পার্থদেব মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, সহসভাপতি ওমর ফারুক কাওছার, তানজিল হাসান, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, এসএম হলের এইচএম আবু জাফরসহ সহশ্রাধিক নেতাকর্মী।

এসময় তারা তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর