এটা কোন ভবন নয়, এটা মুক্তিযুদ্ধ স্বারক: নূর মোহাম্মদ এমপি

এটা কোন ভবন নয়, এটা মুক্তিযু্দ্ধ স্বারক। শত বছর পরও ভবন দেখে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে।

বৃহস্পতিবার (৪ ফ্রেব্রুয়ারী) সকালে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া- কটিয়াদী) আসনের সাংসদ জনাব নূর মোহাম্মদ তাঁর বক্তব্যে এ কথা বলেন।

পাকুন্দিয়া কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন,পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন,নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।উল্লেখ ভবনটি নির্মাণ করতে ২২,৫২,৫১০ টাকা ব্যয় হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর