সাভারে ৩ হাজার ভায়াল করোনা ভ্যাকসিন হস্তান্তর

ভারতের জনগণ এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ‘উপহার’ হিসেবে পাঠানো কোভিড-১৯ ভ্যাক্সিনের ৩ হাজার ভায়াল (৩০ হাজার মানুষকে প্রদান করা যাবে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই পরিমাণ ভ্যাক্সিন গ্রহন করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।

ভ্যাক্সিন গ্রহন পরবর্তী সাংবাদিকদের ডা. সায়েমুল হুদা জানান, আমরা তিন হাজার ভায়াল কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করেছি, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ডা. সায়েমুল হুদা এসময় আরও বলেন, করোনা ভ্যাক্সিন যারা প্রদান করবেন, এসংক্রান্ত টিকা প্রদানকারী ও সকল স্বেচ্ছাসেবী সদস্যদের ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সমগ্র বিষয়টি মনিটোরিং করার জন্য আমাদের স্পেশাল রেসপন্স টিম সম্বলিত চিকিৎসকগণ রয়েছেন। মোটকথা, সাভার উপজেলাবাসীকে সুষ্ঠুভাবে করোনা ভ্যাক্সিন প্রদান, পর্যবেক্ষণ ও করণীয় ব্যাপারটি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

করোনা ভ্যাক্সিন গ্রহনকালে এসময় অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও নুসরাত জাহান সাথী, এম ও ডি সি, ষ্টাফগণ সহ সাংবাদিকবৃন্দ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর