বগুড়ায় হোমিও ল্যাবরেটরিতে অভিযান, দেড় হাজার লিটার মদ জব্দ

বগুড়ায় হোমিও ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ লিটার মদ জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের নাটাইপাড়া করতোয়া হোমিও ল্যাবরেটরিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার একটি বাসায় গড়ে তোলা হয়েছিল অবৈধ মদের কারখানা। এই কারখানায় হোমিও ওষুধের আড়ালে অ্যালকোহলের সঙ্গে খাওয়ার অযোগ্য মিথানল মিশিয়ে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল ‘ভেজাল মদ’। সেই কারখানা থেকে ১ হাজার ৫০০ লিটার মদ জব্দ করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, করতোয়া হোমিও ল্যাবরেটরি থেকে ১ হাজার ৫০০ লিটার রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়েছে। এত বিপুল পরিমাণ স্পিরিট এই কারখানায় কীভাবে এল, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়ার উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, করতোয়া হোমিও হলের মালিক সাহেদুল ইসলামের নামে বছরে ২৯ লিটার রেক্টিফাইড স্পিরিট বরাদ্দ আছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর