রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো মোঃ শাহিন (৪১) নামের এক ব্যক্তির।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার বৈরাতীহাটের ইমাদপুর গ্রামের মজিবর হোসেনের ছেলে।
কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম প্রতিবেদককে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে কুড়িল বিশ্বরোড রেল ক্রসিং এর পাশে মোঃ শাহিন মিয়া (৪১) নামে একজন ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন।
সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
বার্তাবাজার/পি