তারিকুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: গ্রামের বাড়ীতে আত্মীয় স্বজনদের সাথে ঈদ করতে আসা মানুষকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ বাস ভাড়া আদায় বন্ধে অভিযান চালালেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান। ১০ জুন সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বাড়তি ভাড়া আদায় বন্ধে এ অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, ঈদ করতে আসা ঢাকাগামী যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিত্বে ঝিনাইগাতী উপজেলা সদরের বাস কাউন্টার গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আজকের পর থেকে কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে উপজেলা প্রশাসনকে আশ্বস্থ করেন পরিবহন মালিকরা।
মঙ্গলবার প্রতি টিকিট ৫০০, বুধ ও বৃহস্পতিবার ৪৫০টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শুক্রবার থেকে পূর্বের নির্ধারিত মূল্য ৩৫০ টাকা করে বিক্রি করা হবে বলে বাসের মালিকরা জানিয়েছেন।
ইউএনও রুবেল মাহমুদ বলেন, অতিরিক্ত ভাড়া বন্ধে অভিযান অব্যাহত থাকবে।