বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন

আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। আর এই সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগের সূচিতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ মার্চ। নতুন প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২০ মার্চ, ডুনেডিনে। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচ।

সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল। হ্যামিল্টনে আগামী ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে।

নেপিয়ার ও অকল্যান্ডে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মার্চ ও ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর