ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হুমায়ূন মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে দিকে তিনি মারা যান। হুমায়ূন কসবা উপজেলার বিষ্ণকুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

জেল সুপার ইকবাল হোসেন বার্তা বাজারকে জানান, সকালে হুমায়ূন হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। জেলা কারাগারে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনি মৃত্যু বরণ করেন।

তিনি বার্তা বাজারকে আরও জানান, গত ২৮ জানুয়ারি হুমায়ূনকে একটি মাদক মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বার্তা বাজারকে জানান, হাসপাতালে আনার পর তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর