‘রংবাজি দ্য লাফাঙ্গা’: অশ্লীলতায় বাংলা সিনেমার ভবিষ্যত অন্ধকার!

কমল সরকার পরিচালিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’ মুক্তির ঘোষণা শুক্রবার (৫ ফেব্রুয়ারি)। দেশের ৩৭টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে। প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রংবাজি দ্য লাফাঙ্গা’র কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন কমল সরকার। ছবিটির প্রযোজক ইফসুফ রনি।

ছবিটিতে অভিনয় করেছেন বিন্দিয়া, ইউসুফ রনি, অমিত হাসান, কাজী হায়াৎ, সুব্রত, কোবরা, নাসরিন, জ্যোতি, শামীম খান, গুলজার খান প্রমুখ।

ইতোমধ্যে ছবিটির ৩ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলার ইউটিউবে ঘুরছে। ৩ মিনিট ২৬ সেকেন্ডের ট্রেলার এ অশ্লীলতার চিত্র ফুটে উঠেছে। সবার মনে একটাই প্রশ্ন এমন একটি ছবি কিভাবে সেন্সর বোর্ডের অনুমতি পায়। আর এমন একটি ছবিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ আর অমিত হাসানের মতো অভিনেতা। ছবিতে প্রায় প্রতিটি সংলাপে উচ্চারণে জগাখিচুরি অবস্থা। অশ্লীল দৃশ্যের মতোই সংলাপ উচ্চারণে ভয়াবহ ত্রুটিকেই ইঙ্গিত করেছন।

ছবিটির টেইলার : রংবাজি – দ্যা লাফাঙ্গা

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বার্তা বাজারকে বলেন, প্রযোজনা সংস্থা ট্রেলার চালানোর অনুমতি নেয় নি, অনেক পরে এ তথ্য আমরা পেয়েছি। পেয়েই তাদেরকে নোটিশ করেছি। এরমধ্যে যদি তারা ট্রেলারটি সরিয়ে না নেয় তবে অবশ্যই তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বার্তা বাজারকে বলেছেন, ট্রেলারটি দেখেছি সত্যি কথা বলতে এমন ছবিগুলো কিভাবে সেন্সর সার্টিফিকেট পায় তা আমার বোধগম্য নয়।

ছবিটির প্রযোজক ইফসুফ রনি বার্তা বাজারকে জানান , অন্য ছবি হলে দর্শক টানতে পারে না আর হলে দর্শক টানার জন্য আমার এই ছবি।

দর্শক টানতে এমন ছবির বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর