ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন

যশোর সদর উপজেলায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা খুন হয়েছেন। বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আরবপুর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের নারায়ণপুর মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত আবুল কাশেম (৬০) যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ভাতিজা আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে।

স্থানীয় চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ রকিবুল ইসলাম বার্তা বাজারকে জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবুল কাশেম নারায়ণপুর মোড়ে চা খেতে আসেন। সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল কথা কাটাকাটির এক পর্যায়ে বটি দিয়ে কাশেমের মাথায় কোপ মারে।স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ভাতিজা আলালকে আটক করা হয়েছে।

মোঃ লোকমান হোসেন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর