ভালোবাসা দিবসে আসছে তানিশা মির্জার ‘কলিজা’

সম্প্রতি জামালপুরের কালীগঞ্জে শুটিং সম্পন্ন হলো কণ্ঠশিল্পী তানিশা মির্জার ‘কলিজা’। গানটি গেয়েছেন তানিশা। আবার গানের লিরিক্স এবং সুরও তার। এটি পরিচালনা করেছেন সোহেল তালুকদার। সহযোগী পরিচালক হিসেবে ছিলেন প্রবীর দত্ত। গানটির সংগীত পরিচালনা করেছেন রানা আকন্দ। মডেল হিসাবে কাজ করেছেন আশিক চৌধুরী ও তানিশা মির্জা ।

কণ্ঠশিল্পী ও মডেল তানিশা মির্জা বার্তা বাজারকে জানান, বিশ্ব ভালোবাসা দিবসে এটা মুক্তি পাবে। আমার বিশ্বাস কাজটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের জুটিটা খুব ভালো ছিল। আশা করি আপনারা নিরাশ হবেন না। আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই আমার এই কাজটি দেখবেন।

মডেল আশিক চৌধুরী বার্তা বাজারকে জানান, আমাদের এই কাজটি খুব ভালো হয়েছে। আপনারা সবাই অবশ্যই এই কাজটি দেখবেন। আপনারা আমাদের এই কাজ দেখলে আমাদের সার্থকতা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর