রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১০৫৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার বিদেশী মদ, ২.৫ লিটার স্প্রিট ও ৩০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৪টি মামলা রুজু হয়েছে বলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর