ফিল্ম ক্লাবের সদস্য হলেন নায়িকা হুমায়রা সুবহা। ১লা ফেব্রুয়ারি তিনি এ সদস্যপদ লাভ করেন। তিনি তার ফেসবুকের মাধ্যমে এ তথ্য জানান।
এ বিষয়ে সুবহা বার্তা বাজারকে জানান, ওমর সানী ভাইয়া আর পলাশ ভাইয়ার মাধ্যমে আমি সদস্য হয়েছি। আমি সদস্য হতে পেরে খুব খুশি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা আরো দোয়া করবেন ওমর সানী ভাইয়ার সম্পূর্ণ প্যানেলের জন্য। তারা যেন নির্বাচনে জয়লাভ করতে পারে।
উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ভোট গ্রহণ বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/এ.আর