আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জিয়া সরণি, জুরাইন মেডিকেল রোড, জুরাইন মাদ্রাসা রোড, এ কে স্কুল রোড এবং মীর হাজীরবাগ ও এর আশপাশের এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মুরাদপুর পোকার বাজার রোড সংলগ্ন মুরাদপুর হাইস্কুল ও জুরাইন এলাকায় বিদ্যমান গ্যাস পাইপলাইনের পুনর্বাসন ও সংশ্লিষ্ট সার্ভিস লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর