উগান্ডায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই ৩২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা।
তিনি বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার হয়ে আসে। দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৫ জন আহত হন।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হন।