মাগুরায় যাকাতের অর্থ সহায়তা পেল ৪ অস্বচ্ছল পরিবার

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাগুরায় যাকাতের অর্থ থেকে ৪ অস্বচ্ছল ব্যক্তি পেলেন মুজিববর্ষ উপলক্ষে সরকারি সহায়তা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এ ৪ হতদরিদ্র পরিবারের প্রধানদের হাতে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হুসাইন প্রমুখ।

যাকাতের অর্থ থেকে ৪টি পরিবারকে মোট ৩৪ হাজার টাকা অনুদান দেয়া হয়। ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তাছিন জামান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর