বার্তাবাজারে সংবাদ প্রকাশের পর সলিমগঞ্জ-নিলখী সড়কের সংস্কার

বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ-নিলখী গ্রামের সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এ সড়কটি সংস্কারের প্রাণের দাবী ছিল এলাকাবাসী। দীর্ঘদিনের এই দাবি পূরণ হয়েছে । অবশেষে(২৫ জানুয়ারি) সড়কটির নির্মাণ কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃপক্ষ।

উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে নিলখী গ্রামের দক্ষিণ পাড়া পর্যন্ত প্রায় ২কিলোমিটার পাকা সড়কটি মৃত্যুর কূপে পরিণত হয়েছিলো। এর ফলে চলাচলকারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন প্রতিনিয়ত। বর্ষা মওসুমে সামান্য বৃষ্টি হলেই সড়ক জুড়ে তীব্র জলাবদ্ধতাসহ যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটতো। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ হাজারো মানুষ যাতায়াত করেছেন। সড়কটি সংস্কারের অভাবে সলিমগঞ্জ বাজারের সাথে যাতায়াতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল।

দীর্ঘদিনের অচলাবস্থা পড়ে থাকা সড়কটি পুনঃনির্মাণের জন্য এলাকাবাসীর দাবি নিয়ে বার্তা বাজার সংবাদ প্রকাশিত হয়। এর ফলে সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি আমলে নিয়ে সম্প্রতি নির্মাণ কাজ শুরু করেন

এ বিষয়ে মঙ্গলবার সকালে নির্মাণাধীন সড়কটিতে যাওয়া হলে স্থানীয় এমরান হোসেন, সোহেল মিয়া, সহ, এলাকাবাসী জানান, দীর্ঘ দুর্ভোগের পর সড়কটি নির্মাণ কাজ সম্পূর্ণ করায় অত্র এলাকার মানুষের মনে স্বস্তি ফিলে এসেছে। সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়ায়, ব্রাক্ষণবাড়ীয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এই সড়ক নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদার মোঃ মুক্তার হোসেন বলেন, প্রায় ২কিলোমিটার ওই সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে । সড়কটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৪১ লাখ টাকা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম,বার্তা বাজারকে বলেছিলেন,আগামী জানুয়ারি মাসের শেষের দিকে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন হবে।

পূর্বের সংবাদটি দেখতে ক্লিক করুন

আক্তারুজ্জামান/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর