ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাংশাতে ১ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীর পাংশা সরদার বাসষ্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) ৪টায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিকদার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে পাংশা সরদার বাসষ্ট্যান্ডে ১ জন ব্যবসায়ীকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬(১) ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলো জেলা ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরবৃন্দ, পেসকার রাজু আহম্মেদ ও শৃঙ্খলায় পুলিশের একটি টিম।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর