ফিল্ম ক্লাবের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ওমর সানি-লিটন

আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ফিল্ম ক্লাবের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। ওমর সানির নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।

আতিকুর রহমান লিটন প্যানেলের সদস্য হিসেবে নির্বাচন করছেন জসিম আহমেদ, অপূর্ব রায়, সরোয়ার আলী ভূঁইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মোঃ আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন ও মোঃ মনিরুজ্জামান

আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিএফডিসিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর