তাহিরপুর সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চরফ্যাসনে মানবন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাংবাদিক কালাম হোসেনের ওপর বালু খেকো সন্ত্রাসী হামলার প্রতিবাদে চরফ্যাসনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন চরফ্যাসন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, প্রেসক্লাব সহসভাপতি ইয়াছিন আরাফাত, এম আমির হোসেন, কামরুজ্জমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোশিয়েশনের নির্বাহী সদস্য অধ্যক্ষ শরিফুল আলম সোয়েব, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিজানুর রহমান নয়ন প্রমুখ।

এসময় বক্তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওয়াতায় আনার দাবী জানান। এছাড়াও চরফ্যাসননে কর্মরত সকল সাংবাদিকরা এই মানববন্ধনে অংশ নেন।

আরিফুল হক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর