কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য

কোভিড-১৯ ভ্যাকসিন প্রথমে যাদের দেয়া হবে-

 সরকার ন্যায্যতা ও অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সরাসরি স্বাস্থসেবা প্রদানকারীগণ
অগ্রাধিকার পাবেন।

 সম্মুখসারির ও জরুরি সেবাপ্রদানকারী, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ নাগরিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক ও
যাদের বয়স আঠারো বছরের ওপরে তাদেরসহ সকল জনগণকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন যেভাবে পাওয়া যাবে

 কোভিড-১৯ ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধনের জন্য www.surokkha.gov.bd লিংকটি ব্যবহার করুন।
 নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট দিনে ভ্যাকসিন দেয়া হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরে করণীয়

 কোভিড-১৯ ভ্যাকসিন একটি নিরাপদ ভ্যাকসিন। তবে ভ্যাকসিন নেয়ার পরে কারো কারো ক্ষেত্রে অন্যান্য ভ্যাকসিনের মতো মৃদু উপসর্গ দেখা দিতে পারে। যেমন : ভ্যাকসিন প্রয়োগের জায়গায় ফুলে যাওয়া, সামান্য জ্বর হওয়া, বমি বমি ভাব, মাথা ও শরীর ব্যথা। এ লক্ষণগুলো সাধারণত দুই একদিন থাকতে পারে।

 ভ্যাকসিন নেয়ার পর কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন।

 ভ্যাকসিন নেয়ার পর যে কোনো উপসর্গ দেখা দিলে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। ভ্যাকসিন নেয়ার পরেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর