কোটচাদপুরে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনের পক্ষ থেকে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ফেব্রুয়ারি) বিকেলে কোটচাদপুর পৌর এলাকার আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, দোড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও মুভিবাংলা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি নিরব আহমেদসহ অন্যান্যরা। সেসময় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর