কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর রাজুর প্রথম গবেষণাধর্মী গ্রন্থ ‘কুমিল্লার লোকসংস্কৃতি: রূপ ও রূপান্তর’ ও কাব্যগ্রন্থ ‘করোনা কথন’ এ বছরের বই মেলায় প্রকাশিত হবে।
সহকারী অধ্যাপক নূর রাজুর সাথে কথা বলে জানা যায়, ‘কুমিল্লার লোকসংস্কৃতি: রূপ ও রূপান্তর’ বইটি মূলত কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রাচীন রূপ বিষয়ে রচিত। পাশাপাশি বর্তমান কুমিল্লার লোকসংস্কৃতির কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে তাও আলোচনা করা হয়েছে এ বইটিতে।
এছাড়াও কাব্যগ্রন্থ ‘করোনা কথন’ নিয়ে তিনি বলেন, ‘লকডাউন পরিস্থিতিতে আমি যেটুকু দেখেছি সেটুকুই ‘করোনা কথন’ বইয়ের বিভিন্ন কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি।
প্রসঙ্গত, ‘কুমিল্লার লোকসংস্কৃতি: রূপ ও রূপান্তর’ বইটি ‘নৈঋত ক্যাফে’ ও ‘করোনা কথন’ বইটি ‘অভ্র’ প্রকাশনী থেকে বের হচ্ছে।
বার্তাবাজার/এসজে