রাজৈরে দৈনিক যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

মাদারীপুরের রাজৈরে দৈনিক যুগান্তরের ২১ বর্ষপূর্তি ও ২২ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেকেরহাট নজরুল ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারন করা হয়।

আলোচনা সভায় দৈনিক যুগান্তরের টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা খোন্দকার রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত রাজৈর পৌরসভার মেয়র নাজমা রশীদ, ওসি মো. শেখ সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল সালাম, সাংবাদিক ও প্রভাষক নিত্যানন্দ হালদার, রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম, সাংবাদিক ইএইচ ইমন, জাহাঙ্গীর আলম, বিনয় জোয়াদ্দার, টুটুল বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম, ফকির মিরাজ প্রমুখ।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর