বোয়ালমারীতে নবম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে সুমাইয়া খানম (১৫) নামে এক নবম শ্রেণির স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ময়না ইউনিয়নের ময়না গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ময়না এসিবোস ইনস্টিউটিশনের ৯ম শ্রেণীর ছাত্রী ও গ্রামের মিঠু শেখের মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা এসআই শাহাদৎ হোসেন বার্তা বাজারকে বলেন, সুমাইয়া খানম তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে অভিমানে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে তার পরিবারের লোকজন জানান। আমরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বার্তা বাজারকে বলেন, সুমাইয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর