লালমনিরহাটে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে মতবিনিময় সভা

লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসার গুণগত শিক্ষার উন্নয়নে শিক্ষক বাতায়ন ও অনলাইন ক্লাস নিশ্চিতকরণে সকল প্রতিষ্ঠান প্রধান দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১১ টায় গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট আশরাফ হোসেন বাদল, বাংলাদেশ শিক্ষক সমিতির লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান মন্ডল বাদল, জমিয়াতুল মোদার্রেছীন লালমনিরহাট জেলা শাখার সভাপতি মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত।

এ ছাড়া লালমনিরহাট সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষক বাতায়নে ক্লাস আপলোড ও অনলাইন ক্লাস নিশ্চিতকরণে করণীয় বিষয়ে আলোচনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর