মধুখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন: ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উৎসব আমেজের মধ্যে দিয়ে দলীয় ও স্বতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) ১২টার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম এর নিকট এ মনোনয়ন পত্র জমা দেন ।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মো. শহিদুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, সহ-সভাপতি হাজী আব্দুস সালাম মিয়া।

মনোনয়ন পত্র দাখিল পরবর্তী মধুখালী মডেল সরকারী প্রাখমিক বিদ্যালয় মাঠে অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রার্থী মো. শহিদুল ইসলাম।

জাতীয় পার্টি মনোনিত প্রার্থী উপজেলা জাতীয় পার্টি সভাপতি মির্জা আলী আহম্মাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদ মোঃ হাফিজুর রহমান ভুট্ট, সাংগঠনিক সম্পাদক প্রবির কুমার সাহাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপি দলীয় মনোনিত প্রার্থী এ্যাড.গোলাম মনসুর নান্নু উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারন সম্পাদক মোঃ আবুল কাশেম আবুলসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ও সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর ছোট ভাই মির্জা ইমরুল কায়েস মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর