চাকরির পেছনে না ছুটে, নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোবাইল সার্ভিসিং বিষয় প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুব ১৮ জন ও ৭ জন যুব মহিলাদের ০৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষন দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ প্রাপ্ত সকলের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রাণী নাগ, যুব উন্নয়ন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলার প্রশিক্ষক মো. রেজাউল করিম, মো.সুমন খান, নিখিল শিকদার, জাইকা প্রতিনিধি আবু তাহের প্রমুখ।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/এ.আর