রায়পুরে নৌকার প্রার্থীর পক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়

আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচন ২০২১-কে সামনে রেখে রায়পুর পৌর আওয়ামী লীগের আহব্বায় জামসেদ কবির বাকি বিল্লাহর উদ্যোগে সরকার মনোনীত নৌকা মার্কা প্রার্থীর নির্বাচনী বিষয়ে সাংবাদিক বৃন্দের সাথে মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তারা সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে আলোচনা করেন।

এসময় রায়পুর পৌর আওয়ামিলীগের আহবায় কাজী জামসেদ কবীর বাক্কি বিল্লাহ রায়পুর পৌর ও উপজেলা আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতার্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আমাদের সকলকে নির্বাচনী প্রচার প্রচারনা সহ সকল কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিক দের পক্ষে থেকে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য প্রধান করেন। তারা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন সমস্যা সামাধানের লক্ষ্য আলোচনা করেন।

মতবিনিময় বক্তব্য রাখেন রায়পুর পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজি জামসেদ কবির বাকি বিল্লাহ, রায়পুর পৌরসভার সাবেক মেয়ের ইসমাইল খোকন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়জিদ ভূইয়া, রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজম খান সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মুরাদ, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু সহ আরও অনেকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর