জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ আটক ১

জয়পুরহাটে ছয় কেজি শুকনা গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশের ফেসবুক পেইজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা ভাদসা বাজার এলাকা থেকে আফজাল হোসেনের ছেলে ফিলিপস(৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গাঁজাসহ আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) এর দিক নির্দেশনায় জেলার ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, মঙ্গলবার রাতে গাঁজাসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়েছিলো। পরে তাকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর