রানীশংকৈলে কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা সভা

ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়েছে।

অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ওসি (তদন্ত) আব্দুল লতিব শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার প্রমুখ।

এসময় প্রতিটি সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি এনজিওর কর্মকর্তারাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা বলেন, রাণীশংকৈল উপজেলায় কোভিড -১৯ এর ৭ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা আগামী ৭ ফেব্রুয়ারি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রয়োগ সাড়া দেশের ন্যায় রাণীশংকৈলেও আনুষ্ঠানিক এর উদ্ভোধন করা হবে।

সবুজ ইসলাম/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর