টাঙ্গাইলে করোনা ভ্যাকসিন প্রয়োগ বিষয়ে আজ প্রশিক্ষণ শেষ হয়েছে। টাঙ্গাইল জেলা স্বাস্থ্য বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করেন। দুইদিনের প্রশিক্ষণের বুধবার (৩ ফেব্রুয়ারি) ছিল শেষ দিন।
এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, জেলা ইপিআই সুপারেনডেন্ট ও মেডিকেল টেকনোলজিষ্টসহ (ইপিআই) মোট ৬৭ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। একইসঙ্গে ঘাটাইল সিএমএইচ হাসপাতালের তিনজন জেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জান ডা. আবুল ফজল শাহবুদ্দিন খান বলেন, টাঙ্গাইলে মোট ১লাখ ২০ হাজার করোনা ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিন প্রয়োগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, জেলা ইপিআই সুপারেনডেন্ট ও মেডিকেল টেকনোলজিষ্টসহ (ইপিআই) মোট ৬৭ জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। একইসঙ্গে ঘাটাইল সিএমএইচ হাসপাতালের তিনজন জেলা পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
হাসান/বার্তাবাজার/এ.আর