নিলাম ছাড়াই সরিয়ে নেয়া হচ্ছে ইট

কুড়িগ্রামের চিলমারীতে নিলাম ছাড়াই তুলে সরিয়ে নেয়া হচ্ছে ড্রেনের ইট। নিলাম ছাড়াই ক্ষমতার ব্যবহার করে একটি চক্র সরকারি এসব ইট বিনা বাধায় নিয়ে যাচ্ছে নিজেদের বাড়িতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা যাচ্ছে এসব তদারকি করতে বা নজর দিতে।

জানা গেছে, উপজেলার থানাহাট বাজারের পানি নিস্কাশনসহ জনদূর্ভোগ দুর করতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ। নুতুন ড্রেনের কাজ শুরু হলেও পূর্বের ড্রেনের ইট নিলাম না দিয়েই কতিপয় ব্যক্তি দ্রুত ট্রাক্টর দিয়ে হাজার হাজার ইট সরিয়ে নিচ্ছে। ড্রেনের হাজার হাজার ইট সরিয়ে নিলেও কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখছে না।

থানাহাট বাজারের বাসিন্দা জিয়া, আমিন, মঞ্জিল বার্তা বাজারকে জানান, এটা কেমন কথা সরকারি স্থাপনা নিলাম ছাড়াই কেন ভাঙ্গা হচ্ছে আর কারা ইট নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে।

পথচারী নুরআমিন, শিতিস, মমিন বার্তা বাজারকে জানান, কি আর হবে সব যেন মগের মুল্লুক হচ্ছে। সব নিয়ম ছাড়াই হচ্ছে কিন্তু কেউ নজর দিচ্ছে না।

ইট বহনকারী ট্রাক্টর চালকের সাথে কথা হলে তিনি বার্তা বাজারকে জানান, সফিয়াল নামে এক ব্যক্তির নির্দেশে সামস পাড়া এলাকার শাহজাহান এর পুরাতন বাড়িতে ইট গুলো নিয়ে যাচ্ছেন।

বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বার্তা বাজারকে বলেন, ইট গুলো আমাদের অধিনে থাকবে, পরে নিলাম করে বিক্রি করা হবে।

কতগুলো ইট রয়েছে এবং ইট গুলো অন্যের বাড়িতে যাচ্ছে কি না, এমন প্রশ্নে করলে, তার কোন সঠিক উত্তর দিতে পারেনি এই কর্মকর্তা।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বার্তা বাজারকে বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রকৌশলী (ইন্জিনিয়ার) এর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

সুজন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর