তামিমের কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এই ফরম্যাটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মুশফিকুর রহিম। তাকে পেছনে ফেলতে তামিম ইকবালের প্রয়োজন ছিল ৮ রানের।

ম্যাচের চতুর্থ ওভারেই মুশফিকের রেকর্ডে ভাগ বসান তামিম। এরপর সিঙ্গেল নিয়ে মুশফিককে টপকে যান তিনি। ৯ রান করে সাঝঘরে ফিরেন তামিম। টেস্টে তামিমের রান এখন ৪৪১৪।

মুশফিকের চেয়ে মাত্র ১ রানে এগিয়ে থেকে সাঝঘরে ফিরেন তামিম। এরপর ব্যাটিংয়ে নেমে তামিমের কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করেছেন মুশফিক। মাত্র ৬ বলের মধ্যেই শীর্ষস্থানটি নিজের করেন মুশফিক।

টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ৪ হাজার ৪১৪ রান নিয়ে তালিকার দুইয়ে আছেন তামিম ইকবাল। এ তালিকায় তিনে আছেন সাকিব আল হাসান।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর