সীমান্তে কড়া পাহারা দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তরক্ষীরা সতর্ক রয়েছে, সীমান্তে কড়া পাহারা দেয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি মিয়ানমারে চলা সেনা অভ্যুত্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুলিশ প্লাজায় বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন আলাপ হয়। এসম প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

দেশে বিষাক্ত মদ পান করে মৃত্যুর ঘটনা ঘটেছে সম্প্রতি। নকল মদ খেয়ে মৃত্যু নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, মদ আমদনি করোনার জন্য আপাতত বন্ধ রয়েছে। তাই বিদেশি মদের সঙ্কট দেখা গিয়েছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নকল মদ তৈরি করেছে। তাদের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশি অভিযান। গ্রেফতারও করা হয়েছে অনেককে।

তিনি আরও বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর