সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে কোহলি

ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত। আগামী ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের চেপুক স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে দুইদল।

এই সিরিজে বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর মাত্র একটি সেঞ্চুরি হাঁকাতে পারলেই অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে যাবেন কোহলি। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়বেন তিনি।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছিলেন কোহলি। অস্ট্রেলিয়ায় সবগুলো ম্যাচ খেললে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতেই পন্টিংকে ছাড়িয়ে যেতেন তিনি।

এবার সেই সুযোগ কোহলির সামনে। দীর্ঘদিন ছুটি কাটিয়ে শুক্রবারের ম্যাচ দিয়ে ফের মাঠে নামছেন কোহলি। ওই ম্যাচে সেঞ্চুরি হাঁকাতে পারলেই পন্টিংকে ছাড়িয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক হাঁকানো অধিনায়ক হবেন কোহলি।

এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি ও পন্টিং। এবার বিশ্বের যে কোনো দেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৪২টি সেঞ্চুরির মালিক হওয়ার দ্বারপ্রান্তে আছেন কোহলি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর