মুমিনুলের পর হাফসেঞ্চুরিয়ান সাদমানের বিদায়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারায় তারা।

ব্যক্তিগত ৯ রানে কেমার রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল। তামিমের বিদায়ের পর উইন্ডিজ বোলারদের সামলে এগিয়ে যাচ্ছিল সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।

কিন্তু ২৫ রান করে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হয়ে ফিরেন শান্ত। ইনজুরি কাটিয়ে দলে ফিরে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান। সাদমান হাফসেঞ্চুরি হাঁকানোর পরই জোমেল ওয়ারিকেনের বলে ক্যাম্পবেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মমিনুল।

২৬ রান করে ফিরেন মুমিনুল। মুমিনুলের বিদায়ের পর প্যাভিলিয়নের পথে হাঁটেন সাদমান। ওয়ারিকেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫৯ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান। মুশফিকুর রহিম ৯ ও সাকিব আল হাসান ৩ রানে ব্যাট করছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর