সভাপতি পদের জন্য লড়বেন ওমর সানী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নেতৃত্বের সঙ্গে জড়িয়ে দীর্ঘদিন ধরেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। তিনি ফিল্ম ক্লাবের সদ্য বিদায়ী জেনারেল সেক্রেটারি। গেল ৩০ বছর ধরে চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের প্রিয় সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিত্রনায়ক ওমর সানী এবার সভাপতি পদের জন্য প্রার্থী হয়েছেন। এরইমধ্যে তার নেতৃত্বে একটি প্যানেলও ঘোষণা করা হয়েছে। সেখানে আরও আছেন মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, নজরুল রাজ। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইছেন ভোটারদের কাছে। ভোট চেয়েছেন ওমর সানীও। ফোনে, সোশাল মিডিয়ায় সবখানে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর