সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ওয়েব চলচ্চিত্র ‘কসাই’। ওয়েব চলচ্চিত্রটি নির্মাণ করবেন অনন্য মামুন।
আগামীকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) থেকে মেহেরপুর জেলায় সিনেমাটির শুটিং শুরু হবে। আর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮ এর শীর্ষ দশের প্রতিযোগী প্রিয়মনি। এর মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন নিরব-প্রিয়মনি।এই ছবিতে আরও অভিনয় করবেন রাশেদ অপু, নওশাবা, শাহীন মৃধা, এল আর খান সীমান্ত, রিও প্রমুখ।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘গল্পনির্ভর ওয়েব ফিল্ম এটি। প্রতিটি দৃশ্য সাসপেন্সে সমৃদ্ধ। একটি ট্র্যাপে পড়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত ‘কসাই’ ওয়েব চলচ্চিত্র নির্মিত হবে।’
প্রিয়মনি বলেন, ‘সিনেমায় নাম লিখিয়ে এরইমধ্যে বেশ কিছু ছবির প্রস্তাব পেয়েছি তবে সব সিনেমায় কাজ করে সংখ্যা না বাড়িয়ে মানসম্মত কিছু কাজ করতে চাই। ‘কসাই’ ওয়েব সিনেমার চরিত্রটি পছন্দ হয়েছে তাই করার আগ্রহ প্রকাশ করি। প্রথমবার নিরব ভাইয়ের সাথে কাজ করছি।
সেলিব্রেটি প্রডাকশন হাউজ প্রযোজিত এই ওয়েব চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে ওটিটি প্ল্যাটফর্মে।
বার্তাবাজার/ই.এইচ.এম