বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হো) পরিদর্শক টিম বুধবার (৩ ফেব্রুয়ারি) চীনের উহান নগরীতে একটি গবেষণাগার পরিদর্শন করবেন। মার্কিন কমকর্তাদের ধারণা এই গবেষণাগার থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।
করোনা ভাইরাসের উৎস খুজতে উহান ভাইরাস ইনস্টিটিউট পরিদর্শন করাই এ টিমের অন্যতম কাজ। কেননা, এ প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে মারাত্মক বিভিন্ন রোগ নিয়ে গবেষণা করে থাকে।
এই পরিদর্শনে ভাইরাস কিভাবে জীবজন্তু থেকে মানব দেহে ছড়ায় তা গবেষণা করা হবে। এ ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে অনেক সময় অতিক্রান্ত হওয়ার পর বিশেষজ্ঞরা তা শনাক্ত করা কিভাবে আশা করতে পারে সে ব্যাপারে নানা ধরনের প্রশ্ন রয়েছে।
এ ব্যাপারে বিজ্ঞানীদের ধারণা করছে করোনা ভাইরাস বাদুড় অথবা অন্য কোন স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে মানব দেহে ছড়িয়ে পড়ে থাকতে পারে। তবে এ ক্ষেত্রে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম