ভোলায় বাস-অটো সংঘর্ষে নিহত ১

ভোলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে কবির হোসেন (৩২) নামে একজন নিহত হয়েছে। ৩ ফেব্রুয়ারি বুধবার সকাল পৌনে ১০টার দিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ড-ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আব্দুল বারেকের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক বলে জানা গেছে।

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্র আনে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবিহীন বাস ভেদুরিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মুরগীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর চালক নিহত হয়।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. আকবর জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি আটক করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর