রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৩৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালোনা করে মাদকদ্রব্যসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গ্রেফতারকৃত সকলে মাদক বিক্রি ও সেবনের দায়ে জড়িত।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৫ ’শ ২৬ পিস ইয়াবা, ৩৬৫.৫ গ্রাম হেরোইন, ০১ কেজি ৭৩০ গ্রাম গাঁজা ও ১৯ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর